• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

রমজানে মেট্রোরেলে বিশেষ সময়সূচি, ইফতারে ২৫০ মি.লি. পানি বহনের অনুমতি

রমজানে মেট্রোরেলে বিশেষ সময়সূচি, ইফতারে ২৫০ মি.লি. পানি বহনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেলে বিশেষ সময়সূচি কার্যকর হয়েছে। একই সঙ্গে ইফতারের সময় যাত্রীদের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ইফতারের সময় পানি পান করার উদ্দেশ্যে যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় ছোট পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। ট্রেন বা প্ল্যাটফর্মে অন্য কোনো খাবার গ্রহণ নিষিদ্ধ থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।