• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

রমজানে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটি শুরু বৃহস্পতিবার

রমজানে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটি শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হলেও এবার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়েও ছুটির ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বুধবার রাতে প্রকাশিত সংশোধিত ছুটি তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত।

তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষে এ দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।