• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

কারিকুলাম সংস্কারে যুগোপযোগী শিক্ষার অঙ্গীকার

কারিকুলাম সংস্কারে যুগোপযোগী শিক্ষার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

কারিকুলাম পর্যালোচনা করে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষায় শুধু ‘হাই জাম্প’ নয়, ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ‘মোর অ্যান্ড মোর’ অগ্রগতি নিশ্চিত করতে হবে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাতকে আধুনিক ও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিকুলাম সংস্কার, প্রযুক্তি সংযোজন এবং মানসম্মত শিক্ষক প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের বড় অংশ নির্ভর করছে শিক্ষার মানোন্নয়নের ওপর। এজন্য মন্ত্রণালয়ের দক্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।