জুলাই গণহত্যার বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বুধবার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী নিয়মিত ও স্বাভাবিক গতিতেই চলবে বলেও তিনি উল্লেখ করেন।