• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

কৃষক কার্ড’ কর্মসূচি দ্রুত শুরু হবে: সালাউদ্দিন টুকু

কৃষক কার্ড’ কর্মসূচি দ্রুত শুরু হবে: সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক

বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার গঠনের আগে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে শুরুতেই উদ্যোগ নেওয়া হবে।

সালাউদ্দিন টুকু বলেন, কীভাবে দ্রুত ও কার্যকরভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করা যায়, সে বিষয়ে কাজ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং সবাইকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চান। “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব,” যোগ করেন তিনি।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।