• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথকক্ষ ত্যাগ করেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত এমপিরা শপথ নেন। তবে দলটি জানায়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতও কোনো শপথ নেবে না। একই অবস্থান জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।