• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভোট কারচুপির অভিযোগে কঠোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ভোট কারচুপির অভিযোগে কঠোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ আনেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাঁর ওপর হামলা করা হয় এবং তিনি আহত হন। সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, কয়েকটি কেন্দ্রে ভোট বানচালের অপচেষ্টা চলছে।

তিনি বলেন, ভোটে অনিয়ম বা ‘ডাকাতি’ হলে তা প্রতিহত করা হবে। প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি নির্বাচন বানচাল না করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার কথা উল্লেখ করেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।