• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভোটারদের হুমকির অভিযোগে দেবীদ্বারে মঞ্জুরুল মুন্সীকে তলব

ভোটারদের হুমকির অভিযোগে দেবীদ্বারে মঞ্জুরুল মুন্সীকে তলব

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ বুধবার বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগের পর জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাঁকে ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। এ ঘটনায় বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।

প্রার্থিতা বাতিলের পর এ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেয় বিএনপি। সংশ্লিষ্ট মহলে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।