• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রাজনৈতিক সমীকরণে দলকে সামনে আনতে তৎপর শফিকুর রহমান

রাজনৈতিক সমীকরণে দলকে সামনে আনতে তৎপর শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলটির দীর্ঘদিনের প্রথাগত ভাষ্য থেকে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছেন। জনসভাগুলোতে তাঁর বক্তব্যে উন্নয়ন প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট, ‘হক’ ও ‘ইনসাফ’ প্রতিষ্ঠা এবং ‘মদিনা মডেল’-এ রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এতে দলকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা স্পষ্ট।

প্রচারে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির ইস্যু সামনে এনে বিএনপিকে আক্রমণ করেছেন, যা নির্বাচনী বাহাসকে তীব্র করেছে। পাশাপাশি নারী, সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তুলনামূলক সতর্ক অবস্থানও লক্ষ করা গেছে।

দলীয় সূত্র জানায়, প্রচারের শুরু থেকে তিনি দেশজুড়ে অসংখ্য জনসভায় অংশ নিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, ‘অপরীক্ষিত বিকল্প’ হিসেবে নিজেদের তুলে ধরা এবং তৃণমূল ও সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনে জামায়াতের প্রধান কৌশল।

 

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।