মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে সুযোগ, তবে শর্ত ও খরচ নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক ১ শতাংশীয় পয়েন্ট কমায় বাংলাদেশের পণ্যে বড় সুবিধা না এলেও, মার্কিন তুলা বা কৃত্রিম তন্তু ব্যবহৃত পোশাকে শূন্য পাল্টা শুল্কের সুযোগ তৈরি হয়েছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা প্রতিযোগিতামূলক সুবিধা মিলতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।
তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এ সুবিধা পেতে মার্কিন তুলা ব্যবহারের যাচাই–প্রক্রিয়া জটিল হলে কাঙ্ক্ষিত সুফল নাও মিলতে পারে। পাশাপাশি মার্কিন তুলার দাম তুলনামূলক বেশি এবং আমদানিতে সময়ও বেশি লাগে, যা উৎপাদন ব্যয় বাড়াতে পারে।
অর্থনীতিবিদেরা বলছেন, শুল্ক কিছুটা কমলেও চুক্তির শর্ত ও অঙ্গীকারের বিষয়গুলো স্পষ্ট নয়। প্রতিযোগী দেশগুলোর শুল্কহারও কমছে, ফলে প্রকৃত সুবিধা কতটা টেকসই হবে—তা নির্ভর করবে ভবিষ্যৎ নীতিগত স্থিতিশীলতার ওপর।