নির্বাচন-পূর্ব সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন উপলক্ষে কমিশনের প্রস্তুতি ও ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ইসি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় নির্বাচনের আগের দিন ভাষণ দেওয়ার প্রচলিত ধারার অংশ হিসেবেই এ ভাষণ দেওয়া হচ্ছে।