• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রযুক্তিনির্ভর নজরদারি, ৯০% কেন্দ্রে সিসিটিভি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রযুক্তিনির্ভর নজরদারি, ৯০% কেন্দ্রে সিসিটিভি

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি ও সহিংসতা প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে বডি ওর্ন ক্যামেরা।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে আইজিপি জানান, পুলিশ সুপারদের তত্ত্বাবধানে নির্বাচনি এলাকায় ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় মোট ১ লাখ ৮৭ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্রের হুমকি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।