• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভোটগ্রহণ শেষে দ্রুত ফল প্রকাশের আশ্বাস ইসি সচিবের

ভোটগ্রহণ শেষে দ্রুত ফল প্রকাশের আশ্বাস ইসি সচিবের

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশে অযথা বিলম্ব হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, ২৯৯টি আসনে প্রয়োজনীয় সব ব্যালট পেপার ইতোমধ্যে পৌঁছে গেছে এবং ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই বর্তমান কমিশনের অঙ্গীকার। ভোটার তালিকা শতভাগ নিখুঁত করা সম্ভব না হলেও তরুণ ভোটার অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগতে পারে, তবে সামগ্রিকভাবে ভোট গণনা ও ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 
 

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।