• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, যাতে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে এবং যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে তারা নির্বাচন চলাকালে দেশত্যাগ করতে না পারে—সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ, বর্ডার গার্ড বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে এবং নাশকতা প্রতিরোধে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।