• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচন উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঢল, ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে যানজট

নির্বাচন উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঢল, ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কারখানায় ছুটি ঘোষণার পর বাড়িমুখী মানুষের ভিড়ে গাজীপুর ও টাঙ্গাইল অংশে দুই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রা, কোনাবাড়ী, মৌচাক ও মির্জাপুর এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। এতে ঘরমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। বাস সংকটের কারণে অনেককে ট্রাকে করে যেতে হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের বড় অংশ নিয়োজিত থাকায় মহাসড়কে জনবল কম। সীমিত জনবল দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে।

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।