• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালিতে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

 

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ইরানি বাহিনী জাহাজে ওঠার অনুমতি চাইলে তা মৌখিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। তবে তারা জোরপূর্বক জাহাজে উঠলে ক্রুদের কোনো ধরনের প্রতিরোধ না করার কথাও উল্লেখ করা হয়েছে।

অতীতে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পাশাপাশি ওই পথে চলাচলকারী জাহাজ আটক করেছে। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।