নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপি বড় ব্যবধানে জয়ী হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং কার্যকর হওয়ার আশঙ্কা তিনি দেখছেন না। চেক অ্যান্ড ব্যালেন্স থাকায় নির্বাচন সুষ্ঠু হবে এবং বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনিয়মপূর্ণ নির্বাচনের কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। তবে বর্তমান নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে ভালো এবং প্রশাসন দায়িত্বশীল ভূমিকা রাখছে।
মির্জা ফখরুল জানান, বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। নির্বাচন সুষ্ঠু হলে সব ধর্ম ও শ্রেণির মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।