ঢাকায় ৮ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিভিন্ন এলাকায় মোট ৮টি জনসভায় অংশ নেবেন।
বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা-১০ (কলাবাগান ক্রীড়া চক্র), ঢাকা-৮ (পীরজঙ্গী মাজার রোড), ঢাকা-৯ (মান্ডা তরুণ সংঘ মাঠ), ঢাকা-৫ (যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড), ঢাকা-৪ (জুরাইন-শ্যামপুর রোড), ঢাকা-৬ (ধুপখোলা মাঠ) এবং ঢাকা-৭ (লালবাগ বালুর মাঠ) এলাকায় নির্ধারিত সময়ে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রবিবার তিনি ঢাকা মহানগর উত্তরের ছয়টি স্থানে নির্বাচনি জনসমাবেশে অংশ নিয়েছিলেন।