• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সারা দেশে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি—এই পাঁচ দিন তাঁরা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মনোনীত বিচারকদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠায়। ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন তাঁরা দায়িত্বে থাকবেন।

মনোনীত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংঘটিত নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন। প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও থাকবে তাঁদের।

এর আগে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।