• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

১৭ বছর ‘ঈদের প্রতিশ্রুতি’, বাস্তবে স্বস্তি মেলেনি: মামুনুল হক

১৭ বছর ‘ঈদের প্রতিশ্রুতি’, বাস্তবে স্বস্তি মেলেনি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে পরিবর্তনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে স্বস্তির কোনো প্রতিফলন ঘটেনি। তিনি মন্তব্য করেন, ‘ঈদ আসবে—এই কথা বারবার শোনানো হয়েছে, কিন্তু প্রায় ১৭ বছর বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা যায়নি।’

রোববার রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা–১১ আসনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে এবং নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ রাজনীতি থেকে সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি চিরতরে বিদায় দিতে ঐক্যবদ্ধ হয়েছে।

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।