• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচনে নজরদারিতে ইসির নতুন অস্ত্র, আকাশে উড়বে এক হাজার ড্রোন

নির্বাচনে নজরদারিতে ইসির নতুন অস্ত্র, আকাশে উড়বে এক হাজার ড্রোন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সারা দেশের ভোটকেন্দ্রে আকাশ থেকে নজরদারি চালাবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে এক হাজার ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনি সহিংসতা রোধ এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কড়া নজরদারি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য অঞ্চল এবং সীমান্তবর্তী টেকনাফ থেকে ফেনী পর্যন্ত এলাকায় ড্রোন নজরদারি জোরদার থাকবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিমান বাহিনীর কারিগরি সহায়তায় পরিচালিত ড্রোনগুলো রিয়েল-টাইম ভিডিও ও তথ্য সরাসরি ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলে পাঠাবে। ইসির সূত্র জানায়, প্রযুক্তির পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, র‍্যাব ও বিজিবিসহ ২১টি আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা মাঠে সক্রিয় থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বাড়াবে।

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।