• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

১২ ফেব্রুয়ারি দখলদার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার দিন: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি দখলদার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার দিন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ বিজয় নিশ্চিত করবে। রোববার সকালে রাজধানীর বাড্ডায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ৫ আগস্ট যেমন সফল হয়েছে, তেমনি ১২ ফেব্রুয়ারিও সফল হবে।

তিনি জানান, ১১ দলীয় ঐক্যজোট আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দেবে এবং ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন দখলদার, সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই।

নিজের আসনের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১১ এলাকায় পর্যাপ্ত সরকারি স্কুল, হাসপাতাল ও খেলার মাঠ নেই। জলাবদ্ধতা ও ভূমিদস্যুতা উন্নয়নের প্রধান বাধা। এসব সমস্যার স্থায়ী সমাধান এবং ভূমিদস্যুদের নির্মূলের অঙ্গীকার করেন তিনি।

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।