এবারের নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজিকে লাল কার্ড দেখাবে জনগণ: শফিকুর রহমান
এবারের নির্বাচনে জনগণ দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় এলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। শফিকুর রহমান দাবি করেন, তরুণ নেতৃত্বই ভবিষ্যৎ বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেবে।