রাষ্ট্রে সংস্কার দরকার, গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন মির্জা ফখরুল
রাষ্ট্রে জং ধরে গেছে, তাই সংস্কারের মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবু হাটে এক নির্বাচনি পথসভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দেশে যেন আর এক ব্যক্তির শাসনব্যবস্থা তৈরি না হয় এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্যই পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে কৃষিনির্ভর এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।