• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচন চলছে বিএনপির নিয়ন্ত্রণে: নাসীরুদ্দীন পাটোয়ারী

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচন চলছে বিএনপির নিয়ন্ত্রণে: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান নির্বাচন হচ্ছে ‘বিএনপি ফিল্ডে’।

তিনি দাবি করেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দমন না করলে দেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বাড়বে না। এ সময় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এসব বন্ধ হলে একসঙ্গে কাজ করতে আপত্তি নেই।

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।