• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নারীদের অবমাননাকর মন্তব্যের অভিযোগে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন

নারীদের অবমাননাকর মন্তব্যের অভিযোগে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন নারী নেত্রীরা। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদন জমা দেন তারা।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে নারীবিদ্বেষী মন্তব্য প্রকাশ পায়, যা দেশের নারী শ্রমিকদের মর্যাদা ও অবদানের প্রতি চরম অবমাননা। ‘হ্যাকিং’-এর দাবি গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

আবেদনে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়।

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।