ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করতে ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেক রহমানের
ঢাকায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনে শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি নিরাপদ ও সুন্দর শহরে রূপান্তর করা হবে। তিনি জানান, রাজধানীতে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে, যাতে শিশুদের খেলাধুলা এবং নারী ও বয়স্কদের নিরাপদ হাঁটার সুযোগ নিশ্চিত হয়।
তারেক রহমান বলেন, এমন একটি ঢাকা গড়তে চান যেখানে মানুষ নিশ্চিন্তে বসবাস, ব্যবসা ও চাকরি করতে পারবে এবং বুক ভরে শ্বাস নিতে পারবে। তিনি ঢাকা-১৭ আসনে ধানের শীষে ভোট চান এবং ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।