জনগণের টাকা চুরিকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না: জামায়াত আমির
সিলেটে শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বক্তব্যকালে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে, তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। তিনি প্রবাসীদের কেবল অর্থ পাঠানোর যন্ত্র হিসেবে না দেখে রাষ্ট্রের গর্ব ও ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেন।
জামায়াত আমির আরও বলেন, নদী ও হাওর অঞ্চল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, দুর্নীতি চলতে দেওয়া হবে না। চা বাগানের শ্রমিকদের সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। সিলেটবাসীর উদ্দেশে তিনি নিজেকে তাদের সন্তান হিসেবে উপস্থাপন করে ভোটের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দেন।