ধর্ম নয়, মেধাই হবে বাংলাদেশের পরিচয়ের ভিত্তি: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। শনিবার দিনাজপুরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। তিনি বলেন, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা নিরাপদে জীবনযাপন করতে পারবেন—এমন রাষ্ট্রই বিএনপির লক্ষ্য।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের নয়, বরং একটি নির্যাতনমুক্ত ও পুনর্গঠিত বাংলাদেশ গড়ার নির্বাচন। বিএনপি ক্ষমতায় এলে দিনাজপুরের লিচু ও কাটারিভোগ চাল বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।