৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, চূড়ান্ত তালিকা থেকে বাদ ১৮৬ জন
গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৪তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২১-এর গেজেট প্রকাশ করে। এতে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও পিএসসি চূড়ান্তভাবে সুপারিশ করেছিল ১ হাজার ৬৭৬ জনকে। যাচাই–বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয় বলে জানায় মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচিতদের দুই বছর শিক্ষানবিশকালসহ বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগ বাতিল হবে। রিপিট ক্যাডার ইস্যুতে তিন দফা ফল প্রকাশের পর এই গেজেট জারি করা হলো।