দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর, যশোরে পথসভা
শনিবার বেলা ১১টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষের জনরায়ের সুযোগ। তিনি বলেন, দেশকে বিদেশি প্রভাব ও অন্যায়ের রাজনীতি থেকে মুক্ত করতে হলে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ কোনো দলের নয়, জনগণের। তিনি ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা নুরুজ্জামান।