• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচন ঘিরে সারাদেশে দোকান–শপিং মল বন্ধ, গাজীপুরে রিসোর্ট ও শুটিং স্পটে নিষেধাজ্ঞা

নির্বাচন ঘিরে সারাদেশে দোকান–শপিং মল বন্ধ, গাজীপুরে রিসোর্ট ও শুটিং স্পটে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে জননিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মহানগর এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) চার দিনের জন্য সব শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের আগে ও পরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।