• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভারত–ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

ভারত–ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, যা একটি ভেবেচিন্তে নেওয়া ও উপযুক্ত পদক্ষেপ।
এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়’—এই অবস্থান থেকে তাঁর সরকার ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
উল্লেখ্য, ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।
এই সিদ্ধান্তের প্রতিবাদেই পাকিস্তান ভারত–ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।