• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা

ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা

নিজস্ব প্রতিবেদক

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা ঢাকায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
তবে পরে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শেষ নির্বাচনী জনসভার তারিখ পরিবর্তন হতে পারে এবং সংশোধিত তারিখ শিগগিরই সাংবাদিকদের জানানো হবে।
দলীয় সূত্র জানায়, জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতারা।

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।