• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

৫ আগস্ট–পরবর্তী রাজনৈতিক সহিংসতার অধিকাংশ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত: টিআইবি

৫ আগস্ট–পরবর্তী রাজনৈতিক সহিংসতার অধিকাংশ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক গবেষণায় বলা হয়েছে, ৫ আগস্টের পর সংঘটিত রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত। একই সময়ে ২০.৭ শতাংশ ঘটনায় আওয়ামী লীগ, ৭.৭ শতাংশ ঘটনায় জামায়াতে ইসলামী এবং ১.২ শতাংশ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্পৃক্ততা পাওয়া গেছে।
‘স্বৈরাচারের পতনের দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণায় জানানো হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫৮ জন রাজনৈতিক কর্মী এবং আহত হয়েছেন সাত হাজার ৮২ জন।
টিআইবি বলছে, সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ নিতে গিয়ে দলগুলোর মধ্যে সংঘর্ষ বেড়েছে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বল হওয়ায় সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড রোধ করা সম্ভব হয়নি।

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।