• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গ হবে কৃষিশিল্পের রাজধানী: কুড়িগ্রামে জামায়াত আমির

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গ হবে কৃষিশিল্পের রাজধানী: কুড়িগ্রামে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করা হবে। বুধবার কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় তিনি বলেন, এই অঞ্চলের যুবক-যুবতী, নারী ও পুরুষ সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যেন কেউ বেকার না থাকে। কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম শুরু হবে এই জেলা থেকেই। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ—এ দেশে কোনো জমিদারি ব্যবস্থা থাকবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে নারীদের সম্মান ও শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। নারীর নিরাপত্তা ছাড়া কোনো দেশ টেকসই উন্নয়ন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।