• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়: কারাবন্দিদের ডাকযোগে ভোট শুরু

নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়: কারাবন্দিদের ডাকযোগে ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার থেকে দেশের কারাবন্দিদের জন্য ডাকযোগে ভোটদান কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ভোটগ্রহণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে দেশের ৭১টি কারাগারে প্রায় ৮৪ হাজার বন্দি রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত জটিলতা এবং জামিনের অপেক্ষায় থাকার কারণে সব বন্দি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এনআইডি সমস্যা সমাধান হলে ভোটার সংখ্যা আরও বাড়তে পারত। তবুও কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগকে নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।