• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দেবিদ্বার থেকে বার্তা: নির্বাচনে ঋণখেলাপিদের ঠাঁই হবে না—হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার থেকে বার্তা: নির্বাচনে ঋণখেলাপিদের ঠাঁই হবে না—হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ঋণখেলাপি প্রার্থী হওয়ার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকায় এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বার এখন সারা দেশের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সাহস করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। তাঁর দাবি, আগে ভয় বা প্রভাবের কারণে অনেকেই ঋণখেলাপিদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে।

তিনি আরও বলেন, দেবিদ্বারে শুরু হওয়া এই আন্দোলন অন্য এলাকাতেও ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, তাঁর অভিযোগের ভিত্তিতে ঋণখেলাপির তথ্য গোপনের দায়ে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, ফলে আসনটিতে বর্তমানে বিএনপির কোনো প্রার্থী নেই।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।