এপস্টেইন নথিতে বর্ণবাদী মন্তব্য: নরওয়ের কূটনীতিককে ঘিরে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত প্রকাশিত নথিতে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে নতুন করে বিতর্কে জড়িয়েছেন নরওয়ের কূটনীতিক টেরিয়ে রোড-লারসেন। ২০১৫ সালে এপস্টেইনকে পাঠানো এক ই-মেইলে তিনি ভারতীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এপস্টেইন নথিতে আরও উঠে এসেছে ভারতের শীর্ষ রাজনৈতিক মহলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগের তথ্য। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সাবেক কূটনীতিক ও বর্তমান মন্ত্রী হরদীপ সিং পুরির নামও রয়েছে। নথি অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে এপস্টেইনের সঙ্গে তাঁর একাধিক ই-মেইল আদান–প্রদান ও সাক্ষাতের তথ্য পাওয়া যায়।
এসব তথ্য প্রকাশের পর ভারতে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।