• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

র‍্যাবের পরিচয়ে পরিবর্তন: নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ সংবাদ:

র‍্যাবের পরিচয়ে পরিবর্তন: নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’  সংবাদ:

নিজস্ব প্রতিবেদক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, একটি সুপারিশ কমিটির প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

র‍্যাব ২০০৪ সালের ২৬ মার্চ প্রথমবার জনসমক্ষে আসে এবং একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে। পরে ২১ জুন থেকে সংস্থাটি পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু করে।

নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীর কাঠামো ও কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে বলে মনে করা হচ্ছে।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।