• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রমজানে নিত্যপ্রাণিজ পণ্যে স্বস্তি: সুলভ দামে দুধ–ডিম–মাংস বিক্রি করবে সরকার

রমজানে নিত্যপ্রাণিজ পণ্যে স্বস্তি: সুলভ দামে দুধ–ডিম–মাংস বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি হবে। ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলবে। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।