• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সঞ্চয়পত্রে কর নিয়ে বিভ্রান্তি দূর: পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় কর ৫ শতাংশ

সঞ্চয়পত্রে কর নিয়ে বিভ্রান্তি দূর: পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় কর ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ নয়, ৫ শতাংশ হারে উৎসে কর কাটতে হবে—এ সিদ্ধান্ত স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার এ বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার ওপর উৎসে করের হার ৫ শতাংশ। তবে পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকার মধ্যে থাকে, সে ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।

গত জানুয়ারি থেকে কয়েকটি ক্ষেত্রে ১০ শতাংশ কর কেটে নেওয়ার অভিযোগ ওঠে, যা গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি করে। বিষয়টি এনবিআরের নজরে এলে এ ব্যাখ্যা দেওয়া হয়।

এনবিআর জানায়, সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা ছাড়ালে আয়কর আইন অনুযায়ী উৎসে করের হার হবে ১০ শতাংশ।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।