• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রাজনৈতিক পরিবর্তন হলেও চীন-বাংলাদেশ অংশীদারত্ব অব্যাহত রাখার তাগিদ প্রধান উপদেষ্টার

রাজনৈতিক পরিবর্তন হলেও চীন-বাংলাদেশ অংশীদারত্ব অব্যাহত রাখার তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা যেন অটুট থাকে—এমন আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে যৌথ কাজ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অচিরেই নতুন সরকার দায়িত্ব নিলেও দুই দেশের চলমান সহযোগিতা অব্যাহত থাকা প্রয়োজন। তিনি চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন।

বৈঠকে উপস্থিত চীনা শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা বাংলাদেশে স্বাস্থ্য, বায়োমেডিক্যাল ও ডিজিটাল খাতে কাজের আগ্রহ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভ্যাকসিন উৎপাদন এবং উত্তরাঞ্চলে ‘হেলথ সিটি’ গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

 

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।