• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শেরপুরে জামায়াত নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মামলা হয়নি এখনো

শেরপুরে জামায়াত নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মামলা হয়নি এখনো

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। এতে বক্তব্য দেন শেরপুরের তিনটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা। বক্তারা রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

জেলা জামায়াতের আমির বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩১ জানুয়ারি ২০২৬, ০৩:০৬এএম, ঢাকা-বাংলাদেশ।