বই কেনায় ‘মন্ত্রী–সচিব কোটা’ বাতিল প্রস্তাবের জেরে পদ হারালেন গ্রন্থকেন্দ্র পরিচালক
জাতীয় গ্রন্থকেন্দ্রের (এনবিসি) পরিচালক আফসানা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বই ক্রয়ের নীতিমালায় দীর্ঘদিনের বিতর্কিত ২০ শতাংশ ‘মন্ত্রী–সচিব কোটা’ বাতিলের প্রস্তাব দেওয়ায় তাকে সরানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আফসানা বেগম জানান, তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুলের সময় তিনি কোটা বাতিল করে শতভাগ কমিটির মাধ্যমে বই কেনার নীতিমালা প্রস্তাব করেছিলেন। তবে নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে এ বিষয়ে মতবিরোধ হয়। জন প্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতেই অব্যাহতির আদেশ কার্যকর হয়েছে। ঘটনাটি সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।