• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নাফ নদীতে মিয়ানমারের গুলিতে দুই কিশোর আহত

নাফ নদীতে মিয়ানমারের গুলিতে দুই কিশোর আহত

জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তাদের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, নৌকায় মাছ ধরার সময় মিয়ানমার দিক থেকে ১০–১২ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুই কিশোর গুলিবিদ্ধ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা এ ঘটনায় জড়িত। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় গুলি ও বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে।

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭এএম, ঢাকা-বাংলাদেশ।