• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আমলাতন্ত্র জনগণের বুকে জগদ্দল পাথর হয়ে বসেছে: ফাওজুল কবির খান

আমলাতন্ত্র জনগণের বুকে জগদ্দল পাথর হয়ে বসেছে: ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়সহ সরকারি দপ্তরগুলোর আমলাতান্ত্রিক জটিলতা ও দায়িত্বহীন আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমলাতন্ত্র এখন জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, ফলে কিছুই করা যাচ্ছে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান অভিযোগ করেন, আমলারা মানুষের দৈনন্দিন সমস্যার চেয়ে চিঠি চালাচালি ও সভা-সমিতিতেই ব্যস্ত। সড়ক নীতিমালা প্রণয়নসহ নানা উদ্যোগ আমলাতান্ত্রিক অনীহার কারণে আটকে আছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, আমলাতন্ত্রই পরিবেশদূষণ ও নগর সংকটের অন্যতম কারণ এবং দেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক।

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬এএম, ঢাকা-বাংলাদেশ।