• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আমদানি হ্রাসে এলপিজির তীব্র সংকট: দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস

আমদানি হ্রাসে এলপিজির তীব্র সংকট: দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ টন কমে যাওয়ায় বাজারে তীব্র সরবরাহ-সংকট তৈরি হয়েছে। বিইআরসির তথ্যমতে, ২০২৪ সালে ১৬ লাখ ১০ হাজার টন আমদানি হলেও গত বছর তা কমে দাঁড়ায় ১৪ লাখ ৬৫ হাজার টনে। আন্তর্জাতিক বাজারে জাহাজ সংকট ও নিষেধাজ্ঞার কারণে এলপিজি কেনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীসহ সারা দেশে হাহাকার চলছে। ১,৩০৬ টাকার সিলিন্ডার কোথাও ২,৩০০ টাকায় বিক্রি হচ্ছে, আবার কোথাও দ্বিগুণ দাম দিয়েও গ্যাস মিলছে না। আমদানিকারকদের দাবি, সময়মতো এলসি ও সক্ষমতা বাড়ানোর অনুমতি না মেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার এলসি খোলায় অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিলেও বাজার স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।