• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন: রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে এক উঠান বৈঠকে বাধা দেওয়াকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানের সঙ্গে রুমিন ফারহানার তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে রুমিন ফারহানাকে ম্যাজিস্ট্রেটের উদ্দেশে বলতে শোনা যায়, “দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ।” রুমিন ফারহানার অভিযোগ, প্রতিপক্ষের প্রার্থীরা নিয়মিত আইন ভঙ্গ করলেও প্রশাসন কেবল তাঁর কর্মসূচিতে বাধা দিচ্ছে। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার জানান, আইন সবার জন্য সমান এবং আচরণবিধি ভঙ্গ করায় এই দণ্ড দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।