• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ

আচরণবিধি লঙ্ঘন: মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে বুধবার (১৪ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে মামুনুল হক নির্বাচন কমিশন ভবনের সামনে লিফলেট বিতরণ করেছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে প্রচার চালানো নিষিদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারিত থাকায় ১৩ জানুয়ারি এই প্রচারণা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।